প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া যা আমাদের মুখস্থ রাখা উচিত।
ঘুম থেকে ওঠার দোয়া
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর (ঘুমের) পর জীবিত করেছেন এবং তাঁর কাছেই ফিরে যেতে হবে।
খাওয়ার আগের দোয়া
بِسْمِ اللَّهِ وَعَلَى بَرَكَةِ اللَّهِ
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতে (খাচ্ছি)।
ঘর থেকে বের হওয়ার দোয়া
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই, কোনো শক্তি নেই।
ঘুমানোর আগের দোয়া
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।
অর্থ: হে আল্লাহ! তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচি।